জান্নাতিদের অভিবাদন জানানো হবে
ফেরেশতারা প্রতিটি দরজা থেকে জান্নাতিদেরকে সালাম (অভিবাদন) করতে থাকবে এবং তারা তাদেরকে এ সুখবরও দেবে যে, এখন তোমরা এমন জায়গায় এসেছো যেখানে পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তা বিরাজমান। এখন তোমরা এখানে সবরকমের বিপদাপদ, কষ্ট,কাঠিন্য, কঠোর পরিশ্রম শংকা ও আতংকমুক্ত। এখন তোমরা সবসময় সুস্থ থাকবে, কখনো রোগাক্রান্ত হবে না। চিরকাল জীবিত থাকবে, কখনো মরবেনা। তোমরা চির যুবক [...]
