শাবানের পর আসে রমজান

হিজরী বছরের অষ্টম মাসের নাম শাবান। এই মাসটি পাড় করেই আমরা রমজান মাসে প্রবেশ করে থাকি। প্রত্যেক মুসলিমেরই উচিত এই মাসটিকে গুরুত্ব দেওয়া। তুলনামূলকভাবে রাসূল (সা.) এই মাসে রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রেখেছেন। তাই আমাদেরও নেক আমলের প্রতি ব্রতি হওয়া উচিত। চিরাচরিতভাবে চলে আসা শবে-বরাত পালন না করে সহীহ হাদীসের আলোকে শাবান মাসটি অতিবাহিত করাই হবে প্রকৃত মুসলমানের কাজ। শাবানের মধ্য রাত্রিতে ইবাদত করা কেউ কেউ জায়েয বললেও বিশুদ্ধ কথা হলো এ ধরণের ইবাদত বিদআতের অন্তর্ভুক্ত, চাই তা ব্যক্তিগতভাবে হোক বা সামষ্টিকভাবে। ইমাম আতা ইবনে আবি রাবাহ, ইবনে আবি মুলাইকা, মদীনার ফুকাহাগণ, ইমাম মালেকের ছাত্রগণ, ও অন্যান্য আরো অনেকেই এ মত পোষণ করেছেন। এমনকি ইমাম আওযায়ী যিনি শাম তথা সিরিয়াবাসীদের ইমাম বলে প্রসিদ্ধ তিনিও এ ধরনের ঘটা করে মাসজিদে ইবাদত পালন করাকে বিদআত বলে ঘোষণা করেছেন। (more…)

Scridb filter

categories

May 2013
S M T W T F S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031