আসুন, পরিচয়টা সেরে নেই!

জিয়াউল হক
প্রিয় রাসূলুল্লাহ (সা:) একবার তাঁর এক হাদীসে বলেছেন, ‘ ইসলাম সূচিত হয়েছিল অপরিচিত ও অনাত্মীয় পরিবেশে, এবং সে (ইসলাম) আবারও সেরকম প্রাথমিক সূচনাকালের অবস্থায় ফিরে আসবে’।
যতটুকু মনে করতে পারি তা হলো, মুসলিম শরীফে এই হাদীসটি বর্নিত হয়েছে আবু হুরায়রা থেকে। হাদীসটি নিয়ে বেশিদূর যাবার চেষ্টা করবনা কারণ, সে বিষয়ে আমি কোন বিশেষজ্ঞ নই বরং কুরআন হাদীসের ব্যাপারে আমার জ্ঞান মাত্রারিক্ত কম। অতএব নিজের ওজন বুঝেই কথা বলব ইনশা আল্লাহ। (more…)

Scridb filter

সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নাম : ইসলাম

123299 252x300 সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নাম : ইসলাম
বিরুদ্ধবাদী শক্তি সর্বদাই এগিয়ে চলার প্রেরণা যোগায়। সকল পথেই বিদ্যমান তার বিপরীত ধারা। পৃথিবীর সবচেয়ে বৃহৎ, ব্যাপক, পরিপূর্ণ ও সুসামঞ্জস্যশীল জীবন ব্যবস্থা ইসলামের ক্ষেত্রেও এর কোন ব্যতিক্রম নেই। অর্থাৎ, ইসলামের চলার পথ সরল কিন্তু কুসুমাস্তীর্ণ নয়; বরং পদে-পদেই পিচ্ছিল ও কণ্টকাকীর্ণ। হবেই বা না কেন? এ পথেই তো আমাদের পরীক্ষা চলছে জাগতিক জীবনের অনির্দিষ্ট দিন-রাতে। আর পরীক্ষাক্ষেত্রেই ফলাফল আশা করা কখনোই কোন সুস্থ ও জ্ঞানসম্পন্ন পরীক্ষার্থীর কাজ হতে পারে না। অতএব, আল্লাহর পথের পরীক্ষার্থী মুমিনেরা সে আশা করেও না; বরং দায়িত্ব পালন করতে গিয়ে যা পায় অথবা হারায় তাতেই সন্তুষ্ট থাকে। কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হয় না কখনো।
বিরুদ্ধবাদীদের যাবতীয় যন্ত্রণা এখানেই যে, মুমিনেরা কেন তাদের আসল লক্ষ্যের পানে ধাবমান? কেন তারা তাছবীহ আর জায়নামায নিয়ে মোরাকাবায় বসে-বসে ধ্যান করে না! (?) কেন তারা কবরে কবরে গম্বুজ উঁচিয়ে গাঁজার নেশায় মারফতী (?) গানে বুঁদ হয়ে থাকে না। কেন তারা ইসলামকে দেখতে চায় রাষ্ট্রব্যবস্থায়? কারণ, ইসলাম তো এ যুগে একেবারেই অচল, সেকেলে, পুরাতন, এর সংরক্ষণে হেন ত্রুটি, তেন ঘাটতি রয়েছে। অতএব যত্ত পার মসজিদে, খানকায়, ঘরের কোণায় ইসলাম মান বাধা নেই, খামাখা কেন তারে রাজনীতিতে টেনে আনছো? (আড়ালী দৃষ্টিতে-কেন আমাদের স্বার্থের গুদামে আগুন দিচ্ছো?)
বিভ্রান্তি ঘুরপাক খাচ্ছে অশান্ত বাতাসে- ‘ইসলাম আধুনিক নয় সেকেলে, একালের জন্য যোগ্যতা রাখে না’। জানা দরকার যে, আধুনিকতার সংজ্ঞা কি? ‘সংসদ’ বলে- বর্তমানকালীন, সাম্প্রতিক, হালের, অধুনাতন, নব্য ইত্যাদি। সমার্থ শব্দকোষ তার অনেক অনেক প্রতিশব্দাবলীর সমাবেশ ঘটিয়েছে। সাথে সাথে ‘চিরনতুন’, ‘চিরনবীন’ ইত্যাদি শব্দেরও অবতারণ হয়েছে।
এখন আসুন ইসলাম কীভাবে আধুনিক? গতবিকেলে তোলা টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা থেকে শুরু করে- খবর, খবরের কাগজ, আসবাব পত্র, ঘটনাবলী নিয়ে বইপুস্তক পর্যন্ত পুরোনো হয়ে যাচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে; তারা সকলেই আধুনিক থেকে পুরাতন হয়ে যাচ্ছে। ঠিক এই ধারার কোন এক পর্যায়ে ফেললে ইসলাম পুরাতন। কিন্তু ইসলাম নামক পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থাকে এতটা নগন্যরূপে যারা চেনে, এতটা স্বল্পতায় যারা জানে ও তার সাথে এতটাই হীনসম্পর্ক যারা রাখে; কেবলমাত্র তাদের পক্ষেই সম্ভব একথা বলা যে, ইসলাম তথা ইসলামী জীবন ব্যবস্থা পুরোনো, সেকেলে কিংবা আরো একধাপ এগিয়ে- যে, ইসলাম এ যুগের জন্য অচল! মূলতঃ ইসলামের জন্য আধুনিক অর্থে ‘চিরনবীন’, ‘চিরনতুন’ শব্দাবলীই সর্বাধিক প্রযোজ্য। কেননা, প্রতিটি মানব শিশুকেই জন্মের পর থেকে কোন না কোন জীবন পদ্ধতি গ্রহণ করতে হয়; যারা ইসলামের সাথে পরিচিত হবার সৌভাগ্য অর্জন করে, ইসলাম তাদের নিকট সম্পূর্ণ নতুন; যেন আল্লাহ তা’আলা তার বা তাদের জন্যই ঠিক এই মুহূর্তে এই বিধান নাযিল করেছেন, যে মুহূর্তে তারা তা শ্রবণ ও অনুধাবন করে। আজকের আধুনিক পৃথিবীতে জন্মগ্রহণকারী একটি শিশু বৃদ্ধি পেয়ে কিশোর হয়ে যৌবন-বার্ধক্য নিয়ে পর্যায়ক্রমে পরিপূর্ণ জীবনের প্রতিটি দিক ও বিভাগে কী হবে তার করণীয় সে দিকনির্দেশনা একমাত্র ইসলামই তাকে দিতে পারে প্রতিদিনের টাটকা খবরের মত করেই এবং কেয়ামত পর্যন্ত ইসলামই এই ক্ষমতা রাখে। অতএব, ইসলাম সর্বকালেই জীবন পদ্ধতিতে যুগের চাহিদা মেটাতে পারে বলে ইসলাম ‘চিরনবীন’, ‘চিরনতুন’ তথা আধুনিক।
আসুন আমরা এই চিরনবীন, চিরনতুন ইসলামকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে পালনে ব্রতী হই। আল্লাহ আমাদের সে তাওফীক ও শক্তি দান করুন। আমীন \

আসুন আমরা এই চিরনবীন, চিরনতুন ইসলামকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে পালনে ব্রতী হই। আল্লাহ আমাদের সে তাওফীক ও শক্তি দান করুন। আমীন ॥

Scridb filter

categories

May 2013
S M T W T F S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031